ভোলাহাটে ডিএনসির অভিযান: ৬ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আলমাস (৪৬) নামে আরও একজনকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মো. হেলাল ওই গ্রামের মৃত আসকার আলীর ছেলে। অপর আসামি আলমাস একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, অভিযানে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com