নিষিদ্ধ আওয়ামী লীগের ডকডাউন ঘিরে আতংকে গোপালগঞ্জবাসী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:
লকডাউনের সমর্থনে সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ শহর মশাল মিছিলের শহরে পরিনত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শহরে পৃথক পৃথক ভাবে ১০টি মিছিল বের করা হয়েছে। এতে নারী কর্মীরাও অংশ নেন। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব মিছিল চলে। মিছিলগুলো শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ হয়। ওই উপজেলার ৫টি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে। এছাড়া মুকসুদপুর উপজেলা সদর, ১৬টি ইউনিয়ন, কোটালীপাড়া উপজেলা সদর,১২টি ইউনিয়ন, কাশিয়ানী উপজেলা সদর ও ১৪ ইউনিয়নে মশাল মিছিল হয়েছে।
বঙ্গবন্ধুর ভাষন প্রচার
গোপালগঞ্জ শহরে রাত ৯টার দিকে মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাষনের মা্ইকটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গভীর রাত পর্যন্ত চলে বঙ্গবন্ধুর ভাষনের গাড়ি।