বোয়ালখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

সবুজ অরণ্য। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ 

বোয়ালখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠনকল্পে এক সভা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান চৌধুরী'র সভাপতিত্বে ও সদস্য সচিব অধীর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  

শনিবার (২৮ নভেম্বর'২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গঠনতন্ত্রের বিধান মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রত্যেক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির রূপরেখা ঘোষণা করা হয়। 

নতুন কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- যথাক্রমে দৈনিক যুগান্তর'র বোয়ালখালী প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট সেলিম চৌধুরী (দৈনিক সকালের সময়), সহ-সভাপতি পদে এমরান চৌধুরী (বাংলা টিভি), সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা'র বোয়ালখালী প্রতিনিধি ইয়াছিন চৌধুরী ও

যুগ্ন-সাধারন সম্পাদক পদে এস. এম নাঈম উদ্দিন (দৈনিক আজাদী), সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির স্টাফ রির্পোটার তৌহিদুর রহমান। অর্থ-সম্পাদক পদে খোরশেদুল আলম (দৈনিক সাঙ্গু), দপ্তর সম্পাদক পদে শাহা আলম বাবলু (বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোরশেদ আলম (দৈনিক মুক্ত খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম.আর তাওহীদ (দৈনিক সমাচার)।

এছাড়াও কমিটিতে এস.এম মনজুর আলম (দৈনিক দিনকাল), লোকমান চৌধুরী (ব্যুরো প্রধান-বাংলা টিভি), অধীর বড়ুয়া (বীর চট্টগ্রাম মঞ্চ), সৈয়দ নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিদিন) ও প্রভাষ চক্রবর্তী (চাটগাঁর সংবাদ) কে কার্যনির্বাহী সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। 

এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রভাষ চক্রবর্তী, আবদুল মতিন চৌধুরী রিপন, শাহেদ হোসেন ছোটন ও তাজুল ইসলাম মানিক। 

উল্লেখ্য যে, সাংগঠনিক নিয়ম আর গঠনতন্ত্রের বিধান মতে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ লোকমান চৌধুরী, নির্বাচন কমিশনার অধীর বড়ুয়া, কমিশনার সদস্য- মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট সেলিম চৌধুরী ও শাহেদ হোসেন ছোটন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com