সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১, উদ্ধার ছাপানোর মেশিন-ল্যাপটপ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোট, টাকা ছাপানোর মেশিন ও ল্যাপটপসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় খাজা হোটেলসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির মেশিন, একটি ল্যাপটপ এবং টাকা ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা জাল নোট ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তি জাল টাকা তৈরি ও বাজারজাতের সঙ্গে আর কতটা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com