গোপালগঞ্জের সর্বাত্মক লকডাউন: লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি :-

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ দফা দাবিতে ডাকা ৪৮ ঘন্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। কর্মসূচির প্রভাবে জেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠান , বিপণীবিতান, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে । অফিস-আদালত, ব্যাংক-বীমা ও থানার সামনের গেট বন্ধ ছিল। ভেতরে কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করেছেন। গোপালগঞ্জ জেলায় সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। পরবর্তী কর্মসূচি ‘চলো চলো ঢাকা চলো ’ কর্মসূচী করা হবে বলে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ঘোষণা দিয়েছেন।   

গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল, ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করছে না । সড়কে লোকজনের চলাচল সিমিত ছিল । সড়ক ছিল পিকেটারদের দখলে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কের অন্তত ২০টি স্থানে সড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে সড়ক অবরোধ করা হয়।

এছাড়া শহরের পুলিশ লাইন্সমোড়, লঞ্চঘাট, এলজিইডির মোড়, ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম মোড়, মিয়াপাড়া মহাসড়ক, লিটন সড়ক, চেচানিয়াকান্দি, সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া, গোপিনাথপুর, কাঠি, মাঝিগাতি, কাজুলিয়া, হরিদাসপুর, উলপুর, বৌলতলী, সাতপাড়, কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোলচত্বর, গোপালপুর, রামদিয়া, ফুকরা, মুকসুদপুর উপজেলার সদরের ঢাকা খুলনা মহাসড়কের কলেজ মোড়, জলিরাপাড় বাসস্ট্যান্ড, বাটিকামারী, বণগ্রাম বাজার, টেকেরহাট বন্দর, কোটালীপাড়া উপজেলা সদরের পশ্চিমপাড়, মহুয়া মোড়, মাঝবাড়ি, ওয়পদারহাট, কালিগঞ্জ, সিকির বাজার, টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাটাগাতী বাসস্ট্যান্ড, নিলফা খালেকের বাজার, পাটাগাতী চৌরঙ্গী, নতুন বাজার, মল্লিকের মাঠ, বালাডাঙ্গা ব্রিজ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে ও ব্যারিকেট দিয়ে ডকডাউন সমর্থকরা লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অন্ত্র নিয়ে মিছিল করেছেন।       

গোপালগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড়ের অবরোধে নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল,যুবলীগ নেতা জাহেদ মাহমুদ বাপ্পী,মাহামুদ হাসান জামালের নেতৃত্বে ঢাকা খুলনা মহা সড়ক অবরোধ করে লকডাউন কর্মসুচি পালন করছে । শহরের পাবলিক হল মোড়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুক্তির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় ।এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিটু,জেলা যুবলীগ নেতা মাহামুদুর রহমান মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

শহরের লঞ্চঘাট এলাকায় সালাউদ্দিন খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, আওয়ামী লীগ নেতা মোজাফফর এইচ নানু ও জিহাদ খান।

দুপুর ১ ছাত্রলীগ নেতা রাজু খানের মোবাইল ফোনে ফোন দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা কর্মীদের সাথে কথা বলেন।

সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিবের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়।

  অন্যদিকে, নাশকতা এড়াতে জেলার সরকারি অফিস , আদালত ও গুরুত্বপূর্ন স্থাপনায় বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে । পাশাপাশি বিজিবির সদস্যরা টহল অব্যাহত রেখেছে।  

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, আজকে কোনো পিকেটিং হয়নি, আজকে হয়েছে সমাবেশ। সারা গোপালগঞ্জের আমরা মুকসুদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলায় সমাবেশ হয়েছে। গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া, মান্দারতলা, বেদগ্রাম, পুলিশ লাইন, লঞ্চঘাটসহ শহরের বিভিন্ন পয়েন্টে সমাবেশ হয়েছে। প্রত্যেকটা সমাবেশে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশগুলো করেছে। আমাদের একটাই দাবি—দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইকে আমরা দেশে ফিরিয়ে আনব। যত সময় দেশরত্ন দেশে না ফিরে আসবে, তাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা বুঝিয়ে না দিতে পারব, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই-সংগ্রাম চলবে। আমরা পরবর্তী কর্মসূচি—চলো চলো ঢাকা চলো, ঢাকাকে ঘেরাও করে এই অবৈধ তারেক জিয়ার মামা-ভাগ্নের শান্তকালীন সরকারকে উৎখাত করে আমরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেব। আমাদের পরবর্তী কর্মসূচি ঢাকা ঘেরাও ইনশাল্লাহ। খুব দ্রুত দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা ঘেরাও করব।"  

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু বলেন, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশব্যাপী লকডাউন কর্মসূচী দিয়েছে। বেদগ্রাম স্পটে দুর্গাপুর , মাঝিগাতি , কাঠি, কাজলিয়া, রঘুনাথপুর, করপাড়া সহ শহরের কিছু অংশ মিলে আজকে বেদগ্রাম গোল চত্বরে পয়েন্টে ১০ হাজার লোকের সমাগম হয়েছে। সারা গোপালগঞ্জ জেলায় আজকে ১ লাখের উপরে লোক মাঠে নেমেছে। ভবিষ্যতে যে কোনো সংগ্রাম, জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে গোপালগঞ্জের মানুষ এবং যুবসমাজ, ছাত্রসমাজ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। দলের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করছি। যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম ও যুবরত্ন নাইম চাচাকে এই বাংলাদেশে না ফিরিয়ে আনবো, ততদিন আমরা আন্দোলন- লড়াই সংগ্রাম করে যাব।

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান বলেন, আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। তাকে রাস্ট্রীয় ক্ষমতায় না বসানো পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকব্ । আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি শেখ সেলিমের নির্দেশে আমরা শান্তিপূর্ন কর্মসূচি পালন করছি।   

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: ইলিয়াস হক বলেন, গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ এ লকডাউন কর্মসূচী পালন করছি। আইন শৃংখলা বিঘ্নহয়, এমন কোন কর্মসূচী করা যাবে না বলে আওয়ামী লীগের হাই কমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা শান্তিপূর্ন কর্মসূচী করছি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com