টেকনাফ বড়ডেইল সী-বীচ দিয়ে মালয়েশিয়া যাত্রাকালে ট্রলারসহ ৩১৭ জন উদ্ধার; সাত দালাল আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

উচমান গনি, উপজেলা প্রতিনিধি, টেকনাফ কক্সবাজার 

টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ট্রলারসহ নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড সুত্র জানায়, ২৯ নভেম্বর রাতে বড় ডেইল সী-বীচ পয়েন্ট দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে তিন শতাধিক মালয়েশিয়াগামী নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেন।

এসময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত দালালকে আটক করা হয়েছে বলে জানাগেছে। এদিকে বাহারছড়া উপকূল থেকে ​উদ্ধারকৃত ৩১৭ জন ভিকটিম এবং আটক সাত দালালের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছেন কেস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন শাহাদাত হোসাইন নাঈম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com