চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী হাসিনা মহিউদ্দিন আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন কে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে আটক করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে আটক করা হয়েছে।
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।