২০২৬ একুশে পদক পেলেন নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত দল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম
বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ বছর একুশে পদকের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত দলের নাম ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো রক ব্যান্ড কোনো জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হলো। উল্লেখ্য একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।
এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে ফরিদা আক্তার ববিতা,
চিত্রকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার,
বাংলাদেশের স্থাপত্যচর্চাকে ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরুপ স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
সংগীতে কিংবদন্তি ভুমিকা রাখায় আইয়ুব বাচ্চু,
নাচের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনায় অর্থি আহমেদ,
পালাগানের জন্য ইসলাম উদ্দিন পালাকার,
যায় যায় দিন ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করার জন্য সাংবাদিকতায় শফিক রেহমান,
গণিত অলিম্পিয়াড এবং তরুণদের মধ্যে গণিত চর্চা প্রসারের জন্য শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার,
বাংলাদেশের ভাস্কর্য শিল্পে অনন্য অবদানের জন্য তেজস হালদার যস এবং হার্ড রক মিউজিকে যুগান্তকারী অবদানের জন্য ওয়ারফেইজ।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প