প্রাথমিক শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশে কর্মবিরতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রোববার থেকে সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছেন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ শিক্ষকদের বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।
এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা শাহবাগের উদ্দেশে রওনা দেন।
শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা,
২. ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প