এতটাও বড় হতে চাইনি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
এতটাও বড় হতে চাইনি
যতটা বড় হলে ছোট্ট বেলার মত
মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁদা যায় না!
এতটাও বড় হতে চাইনি
যতটা বড় হলে; হুটহাট বাবার কাছে
গিয়ে ছোট্ট বেলার সেই অবুঝ মিষ্টি বায়না গুলি করা যায় না!
কষ্ট হলেও বলা যায় না; বাবা আমার ভীষণ কষ্ট হচ্ছে।
এতটা বড় হতে চাইনি!
যতটা বড় হলে ; ভালো না থাকলেও বলতে
হয় মুচকি হাসি; দিয়ে আমি ভালোই আছি!
এতটা বড় হতে চাইনি
নিজের মন খারাপ গুলো, আড়াল করতে হয়!
মন চাইলেই_
ছোট্ট বেলার মত বেহিসেবী ভাবে বলা যায় না
আমার মন খারাপ; ভালো লাগে না।
এতটাও বড় হতে চাইনি
মানসিক ভাবে ক্লান্ত লাগলে মাকে শ'ক্ত করে জরিয়ে ধরে বলা যায় না;
আমার ভালো থাকা হারিয়ে যাচ্ছে!
মাকে; শক্ত করে জরিয়ে ধরে হাউমাউ করে কা'ন্না করা করা যায় না....!
এতটা বড় হতে চাইনি
খিলখিলিয়ে হাসতে গেলেও ভাবতে হয়! ক্যামন জানি; আটকে আসে।
এতটা বড় হতে চাইনি
মানিয়ে নিতে নিতে নিজের মধ্যে নিজেকে খুঁজে না পাওয়ায়
অসহায়ত্বের গল্গ গুলি নিজের কাছেই জমা রাখতে হয় শুধুই দীর্ঘশ্বাসে!
কবি: সাবিনা ইয়াসমিন কলি