পূর্বধলায় অনুমোদনহীন ডেন্টাল এইড সিলগালা, মালিককে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় অনুমোদনহীন চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান এবং বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডেন্টাল এইডের মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

​মঙ্গলবার (১১ নভেম্বর) পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘ডেন্টাল এইড’ নামক প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— মো. আল আমীন (২৯), পিতা: মো. নুরুল ইসলাম, গ্রাম: বাড়হা, উপজেলা: পূর্বধলা, জেলা: নেত্রকোনা।  

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।  

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং পূর্বধলা থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান।  

​অভিযানকালে প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই অনুমোদনহীনভাবে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ ও প্রচলিত আইন অনুযায়ী ডেন্টাল এইডের মালিককে এই অর্থদণ্ড প্রদান করা হয়

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com