আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালত: ৮ মোটরসাইকেলকে জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পিএম
মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মোটরসাইকেলকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করার লক্ষ্যে পল্লীবিদ্যুৎ মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৮টি মোটরসাইকেলকে প্রতিটি ১ হাজার ৫০০ টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।