জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ২২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৪ জন প্রার্থী। মোট ৩৭৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৫৮ জন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য জানান।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন—অ্যাডভোকেট সফিকুল ইসলাম জিন্নাহ, অ্যাডভোকেট হানিফ বেলাল ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম সরকার।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু এবং জামায়াত মনোনীত অ্যাডভোকেট সাঈদ আল আসাদ।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্জুর মোর্শেদ বাবু নির্বাচিত হলে আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং আদালত চত্বরে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার আশ্বাস দিয়েছেন।

অপর প্রার্থী সাঈদ আল আসাদ নির্বাচিত হলে বার ভবনের অবকাঠামোগত উন্নয়ন এবং নবীন-প্রবীণ আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com