উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্ট। কামার গ্রামবাসী ও স্থানীয় ‘আদর্শ কৃষি যুব সমবায় সমিতি’ যৌথভাবে ৮ দলীয় এ টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন মোহাম্মদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল-আমিন বিশ্বাস। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান এবং মেম্বার পদপ্রার্থী কৃষক দল নেতা মোঃ আবু সুফিয়ান জুয়েল।

উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট উপজেলার পালশা দল ও পাঁচবিবির সোনাকুল দল মুখোমুখি হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বড় খাসি এবং রানার আপ দলের জন্য রাজহাঁস। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক নারী-পুরুষ দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com