নোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের একাংশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের অতিথি কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। সংগঠনের নেতাকর্মীরা এ আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব এবং জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।

নতুন কমিটির সভাপতি পদপ্রার্থী সাখাওয়াত হোসেন সায়েম আলোচনা সভায় তার বক্তব্যে বলেন,"৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়-এটি বাঙালির ইতিহাসে ঐক্য, সাহস ও জাতীয়তাবাদী চেতনার এক অনন্য প্রতীক।

যে চেতনা জাতিকে সংকটে ঐক্যবদ্ধ করেছিল, সেই চেতনাতেই গড়ে উঠুক একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ।"

কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল আমান শাওন তার বক্তব্যে বলেন,"৭ নভেম্বর আমাদের শেখায়-জাতির সংকটময় মুহূর্তে জনগণের ঐক্য ও সংহতিই পারে দেশকে নতুন পথের দিশা দেখাতে।

বিপ্লব ও সংহতির সেই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।"

সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে এ আলোচনা সভা আয়োজিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com