মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশি আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
মালয়েশিয়ায় একটি কম্পিউটারের কারখানায় অভিযানে ৭২ জন বাংলাদেশি আটক হয়েছে। এ ছাড়াও ২৯৯ জন মিয়ানমারের, ২২ জন ভারতীয়, ৩ জন ইন্দোনেশীয়, ২ জন নেপালী, ১ জন পাকিস্তানি ও ফিলিপাইনের নাগরিকও রয়েছেন। সবমিলিয়ে মোট ৪০২ জন অবৈধ নাগরিককে আটক করে । এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার দেশটির অভিবাসন বিভাগ এই অভিযান চালায়। কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া অভিযান চলে চার ঘন্টা। আটক সবার বয়স ১৮ থেকে ৪৩ বছর।
বৈধ ভ্রমণ নথি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার মতো অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে।
এরআগে গত নভেম্বেরে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ১৭৪ জন। ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।
অভিযোগের মধ্যে ছিল মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথির অভাব এবং কিছু ক্ষেত্রে জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প