বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সুসংবাদ!

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম

কে এম রাসেল, স্পোর্টস প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় দলের জন্য স্বল্প সময়ের মেন্টর হতে আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবিডি ভিলিয়ার্স।

 

সম্প্রতি নিজের ইউটিউবে বাংলাদেশের কোচ হওয়ার প্রসঙ্গে প্রোটিয়া লিজেন্ড ক্রিকেটার ডিভিলিয়ার্স জানান, এই মুহুর্তে কোচ হবার মতো চিন্তাভাবনা করছেন না তিনি।

তবে, কিছুদিনের জন্য দলের মেন্টর হতে বা ব্যাটসম্যানদের সাথে কিছুদিন কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।

 

বিসিবি যদি ডিভিলিয়ার্সকে বাংলাদেশ ক্রিকেটে কাজে লাগাতে পারে, তবে ব্যাটসম্যানদের জন্য হবে সেরা সুযোগ। পুরো বিশ্বের বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা, ব্যাটিংয়ে হিটিং এবিলিটি বাড়াতে এবং স্নায়ুচাপ ধরে রেখে ম্যাচ জয়ের টোটকা তিনি ক্রিকেটারদের সাথে শেয়ার করবেন। এটা বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনার কথা বলে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com