মানিকগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে ।
শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিল রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লদী, জেলা জাসাসের সদস্যসচিব শামীম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পরে জেলা শিশু একাডেমির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।