গাজীপুরে এনসিপির দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম

গাজীপুর সংবাদদাতা:

হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুর জেলা এনসিপির উদ্যোগে তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে গাজীপুর চৌরাস্তায় অনুষ্ঠিত এ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিলে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com