ক্রীড়া ও সংস্কৃতি চর্চা যুবসমাজকে মাদক, অপরাধ থেকে দূরে রাখে— আশরাফুর রহমান বাবু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম
মতলব প্রতিনিধিঃ
মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের কফি হাউজ মাঠে তরুন সমাজের আয়োজনে মাদক বিরোধী মিনি নাইট ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাতে মাদক বিরোধী মিনি নাইট ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।
তিনি বলেন, আজকের এই মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্রীড়া ও সংস্কৃতি চর্চা যুবসমাজকে মাদক, অপরাধ এবং সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত একটি সুন্দর মতলব ও দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হই। খেলাধুলার এই ধারা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব। ধন্যবাদ সকলকে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আজমত খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক বিলু, মো. আমির খাঁন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ প্রমুখ। খেলা পরিচালনা করেন মো. ফয়সাল খাঁন, মো. রাকিব হোসেন ও মো. রিয়াদ খাঁন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।