কালীগঞ্জের আড়িখোলায় গোয়ালঘর থেকে গরু জ/বা/ই করে মাংস চুরি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

আব্দুল মতিন খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া গ্রামের আড়িখোলা খামারির ঘর থেকে গরু জবাই করে মাংস চুরি।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে আড়িখোলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে মৃত মোজাফফর (মজা)মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লার গোয়ালঘর থেকে সাইওয়াল একটি ষাঁড় গরু জবাই করে মাথা ভূরি রেখে মাংস কেটে নিয়ে যায় চোর চক্র। খামারি রাশেদ মোল্লা সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে থেকে পাঁচটি গরুর মধ্যে বড় একটি গরুর চামড়া, মাথা,ভূরি পরে আছে। খামারি মোঃ রাশেদ মোল্লা বলেন আমার এই গরু সাইওয়াল জাতের বতর্মানে আনুমানিক বাজার মূল্য ১,৬০,০০০ টাকা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com