কালাই পৌর শাখা জিয়া সাইবার ফোর্সের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জিয়া সাইবার ফোর্স কালাই পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে জেলা নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
২৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে জিয়া সাইবার ফোর্স জয়পুরহাট জেলা শাখার সভাপতি মিলন মিয়া এবং সাধারণ সম্পাদক আশীষ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন লাভ করে।
অনুমোদিত কমিটিতে মো: রাজু আহমেদ-কে আহ্বায়ক এবং মো: শাহরিয়ার শিহাব-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মো: সোহাগ হোসেন, মো: মিলন আহমেদ, মো: সোহেল রানা, মো: নাজিম বাবু, মো: নাহিদ হাসান, মো: রাসেল হোসেন, মো: আতিকুর ইসলাম, মো: সুরভ ইসলাম ও মো: শাহরিয়ার কিবরিয়াকে রাখা হয়েছে।
যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন মো: সামছুদ্দিন রনি ও মো: গোলাম কিবরিয়া।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হলে আহ্বায়ক কমিটি বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।