মহেশপুরে বিজিবির অভিযান: সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় কীটনাশক ও ওষুধ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।
বুধবার (১২ আগস্ট) ভোররাতে ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ১২ আগস্ট আনুমানিক রাত ১টা ৩৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। হাবিলদার মোঃ জামাল খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার-৬৫/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে 'দলিল মিয়া'র আম বাগানের ভেতর তল্লাশি চালায়।
তল্লাশিকালে আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরণের ভারতীয় কীটনাশক এবং ১,৬৭০ পিস ওষুধ উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে
আরও পড়ুন
হাবিপ্রবিতে ইসিই বিভাগের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
বিজয়ের মাস ঘিরে নাশকতা ও গুজব রুখতে হিলি সীমান্তে যুক্ত হলো ড্রোন ও থার্মাল প্রযুক্তি: জয়পুরহাট ২০ বিজিবি
টিকটকে পরিচয়, ৬ দিন ঢাকায় আটকে রেখে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ; চীনা নাগরিক গ্রেপ্তার