গাজীপুরের ভুরুলিয়া পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল বিভিন্ন মালামাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে অফিসের অভিযোগ কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের বিষয়টি তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com