পটুয়াখালীতে আ.লীগ নেতার বাসায় আগুন, বাসে হামলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:-

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা একটি যাত্রীবাহী বাসে হামলা ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।

অপরদিকে, একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে আগুন দেওয়া হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশি টহল অব্যাহত রয়েছে। এদিকে আমতলী থানা-পুলিশ নয়জনকে আটক করেছে।

অন্যদিকে সরকারদলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া অব্যাহত রেখেছেন।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com