বেলকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ত্যাগী নেতা জাহাঙ্গীর আলম জেমস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪নং বেলকাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা মোঃ জাহাঙ্গীর আলম (জেমস)।
তিনি বেলকা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মশিয়ার রহমানের সুযোগ্য পুত্র।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত জাহাঙ্গীর আলম জেমস দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি দলীয় ৪টি মামলার আসামি হন। ইতোপূর্বে তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলা ও নির্যাতনের পরেও তিনি দল ছেড়ে যাননি, বরং দলের প্রতি অবিচল থেকে তৃণমূলে সংগঠনকে ধরে রেখেছেন। এ কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
জাহাঙ্গীর আলম (জেমস) বলেন, "আমার বাবা বেলকা ইউনিয়নের জন্য যে উন্নয়ন শুরু করেছিলেন, তার অনেক কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। আমি চাই বেলকা ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকে বাস্তবায়ন করার সুযোগ দিন।"
তিনি আরও বলেন, বেলকা ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বেকার যুবকদের কর্মসংস্থানকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ শুরু করেছেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তার ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় মনোনয়ন পেলে তিনি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবেন বলে জানান।