ক্ষেতলালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি আ.লীগ সভাপতি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুন নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার ১৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নূরুন নবী রতন চৌধুরী উপজেলার সমন্তাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর বড় ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, নূরুন নবী রতন চৌধুরীর বিরুদ্ধে মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা একটি নাশকতা মামলার (মামলা নম্বর-১২) এজাহারনামীয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ক্ষেতলাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার ১৬ নভেম্বর যথাযথ পুলিশ পাহারায় তাঁকে জয়পুরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।