ধাঁধার সূত্রে ক্যাম্পাসজুড়ে ছুটল ৪০ দল, ম্যানেজমেন্ট উইকে ‘ম্যানেজার অব দ্য ইয়ার’

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম

জাবি প্রতিনিধি:

ধাঁধার সূত্র ধরে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ানো, সংকেত খুঁজে বের করা আর সমাধানের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ট্রেজার হান্ট প্রতিযোগিতা ‘ম্যানেজার অব দ্য ইয়ার’। 

সোমবার সকাল ৯টায় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে দুপুর ১টার দিকে একই স্থানে শেষ হয়।

ম্যানেজমেন্ট উইকের দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ৪০টি দল অংশ নেয়। প্রতিযোগীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ধাঁধা ও সংকেত সমাধান করে পরবর্তী গন্তব্য খুঁজে নেন। এভাবে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বুদ্ধিমত্তা ও সমস্যা সমাধানের দক্ষতা চর্চার সুযোগ তৈরি হয়। পাশাপাশি প্রতিযোগিতাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার আয়োজন করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com