ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান ইবি শিক্ষার্থী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ইবি প্রতিনিধি :
ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার। মায়ের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও ১১টি টার্গেটেড থেরাপি দিতে প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। তবে দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারের আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে এসেছে।
বিজয় জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। মাকে সুস্থ করে তুলতে ইতোমধ্যে ছয়টি কেমোথেরাপি, একটি অস্ত্রোপচার ও ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন করা হয়েছে। কিন্তু এত চিকিৎসার পরও মায়ের চিকিৎসা শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও ১১টি টার্গেটেড থেরাপি নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
বিজয় বলেন, অর্থের অভাবে যেন মায়ের চিকিৎসা বন্ধ হয়ে না যায়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
সহযোগিতা পাঠানোর মাধ্যম
বিকাশ/নগদ/রকেট: ০১৯৬৮৪০২১৩১
অথবা, ডাচ্-বাংলা ব্যাংক
হিসাব নম্বর : ১১৭১০৩০৮১৫২৩০
হিসাবের নাম : জয় মজুমদার (বিজয়ের দাদা)।