নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্ষেতলালের ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা, জাতীয় পর্যায়ে মনোনীত মোহনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্ষেতলালের ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা, জাতীয় পর্যায়ে মনোনীত মোহনা
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফিউদ্দিন মিঠু, জাসাসের আহ্বায়ক ভিপি শামসুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আলিমুজ্জামান সেলিম, বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এদিকে, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে মনোনীত হয়েছেন জামুহালি চশমায়ে উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মোহনা।
তাঁর এ সাফল্যে অভিনন্দন জানিয়ে জাতীয় পর্যায়েও কৃতিত্ব ধরে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনও জাকির মুন্সি।