চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ সংগঠনটির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন—গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাসেল হোসেন ও ছাত্রলীগকর্মী রাশেদুল ইসলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চাটমোহরে নাশকতার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com