নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে খেলতে গিয়ে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুকিদ হোসেন ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের কাছে খেলছিল মুকিদ। এ সময় অসাবধানতাবশত ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com