পূর্বধলায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে চুরি, ৬ লাখ টাকার যন্ত্রপাতি লুট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

মোঃ নজরুল ইসলাম:
​নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে শাটারের তালা ভেঙে প্রায় ৬ লাখ টাকার ল্যাবরেটরি যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে চোর চক্র। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
​ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠান বন্ধ করে তাঁরা বাসায় চলে যান। পরদিন শুক্রবার সকালে এসে শাটারের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখা যায়, ল্যাবের কোন যন্ত্রপাতি নেই। চুরি যাওয়া এসব যন্ত্রপাতির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com