টেকনাফে সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী'র ফিলিং স্টেশনে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

বিশেষ প্রতিনিধি: কক্সবাজার 

টেকনাফে সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলীর ফিলিং স্টেশনে পেট্রোল বোমা হামলার অভিযোগ ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ।

জাতীয় সম্পদ ও জনস্বার্থসংশ্লিষ্ট একটি জ্বালানি স্থাপনায় এ ধরনের হামলা ও ভাঙচুরের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে কোনোভাবেই পেট্রোল পাম্পকে সহিংসতার লক্ষ্যবস্তু করা উচিত নয়।

পেট্রোল পাম্প শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়, এটি জনসাধারণের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে অগ্নিসংযোগ বা পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটলে ভয়াবহ প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে।

আমাদের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

আন্দোলন-সংঘাতের বাইরে থাকুক পেট্রোল পাম্প। জাতীয় সম্পদ রক্ষা হোক, নিরাপদ থাকুক সাধারণ মানুষ।

টেকনাফ নাফফিলিংস্টেশন প্রতিবাদ জননিরাপত্তা জাতীয় সম্পদ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com