সিংগাইরে কুইচার খালের উপর স্টিলের ফুটো সেতু ঝুঁকি নিয়ে চলাচল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ থেকে:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কুইচার খালের উপর ব্রীজের স্টিলের ছাউনি বসানোর মাত্র তিন বছরের মাথায় বড় বড় ফুটো হয়ে মরণ ফাঁদে পরিনত হয়েছে ।
সরেজমিনে গিয়ে জানা যায় , সিংগাইর উপজেলার ব্রি কালিয়াকৈর রহমতের বাড়ীর পাশে কুইচার খালের ওপর এলাকাবাসীর চাঁদার টাকায় সেতুর আটটি পিলার স্থাপন করলেও অর্থ সংকটে স্টিলের ছাউনি দিতে পারেননি। ফলে বাঁশের মাচাইল দিয়েই কোন রকম যাতায়াত করতেন অসংখ্য লোক জন। এরপর বাঁশের সেতুটি ভেঙে গেলে নদীর দু তীরের মানুষের চলাচল বন্ধ হলে চরম ভোগান্তিতে পড়েন ৫- ১০ টি গ্রামের লোকজন।
দীর্ঘ দিন স্থানীয়দের দাবীর মুখে ইউনিয়ন পরিষদ হতে ঐ অর্ধনির্মিত সেতুর ওপর স্টিলের ছাউনি দিয়ে পূনাঙ্গ সেতু নির্মাণের পদক্ষেপ নেন ইউনিয়ন পরিষদ । সে মোতাবেক ২০২২-২৩ অর্থ বছরে স্থাবর সম্পত্তি ও হস্তান্তর আয় ১% অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস সোনিয়া ট্রেডাস সেতুর কাজ সম্পূর্ণ করেন। ।যার প্রাক্কলন ব্যয় ধরা হয় প্রায় দশ লক্ষ টাকা। মোটা অংকের টাকা ব্যয় করা হলেও নিম্নমানের আর পাতলা স্টিল দিয়ে সেতুর কাজ করায় মাত্র তিন বছরের মাথায় সেতু টি মরণ ফাঁদে পরিণত হয়। কোন বিকল্প ব্যবস্থা না থাকায় আতংক নিয়েই এই সেতু পারাপার হয় পথচারীরা ।
অনেক আগেই সেতুর স্টিলের সিংহভাগই মরীচিকা পড়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রেলিং ও সেতুর পাতে ঝালাইও বিছিন্ন হয়েগেছে । এছাড়া সেতুর মাচখানে ছিদ্র হয়ে বড় বড় গর্তে হয়েছে। যানবাহন নিয়ে চলাচল দূরে থাক পায়ে হাটতে গেলও স্টিল লড়বড় করে৷ স্থানীয় বাসিন্দা আসমান বলেন বিকল্প কোন ব্যবস্থা নাথাকায় ঐ ঝুকি পূর্ণ সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন লোকজন। স্কুল পড়ুয়া শিউলি বলেন সেতুর ভেঙ্গে বড় বড় গর্ত হয়ে গেছে । সেতু পারহতে গেলে পা শিরশির করে। কষ্ট করে স্কুলে যায়। দেখার কেউ নেই।
বলধারা ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা প্রশাসক বলেন , ব্রীজ নির্মাণে যদি অনিয়ম করে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।