চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আতিয়ার রহমান হাবু দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি দর্শনা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা গুলশান ডিবি পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ.স.ম. আনোয়ার হোসেন খান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com