দীর্ঘদিন পর চালু হলো মানিকগঞ্জ জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা শিশুপার্কটি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
দীর্ঘদিন বন্ধ থাকার পর শিশুদের বিনোদনের জন্য আবারও চালু হলো মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ‘মুক্তিযোদ্ধা শিশু পার্কটি’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পার্কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ্ আফরোজা খানম রিতা ।
জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে পার্কটি ব্যবহারের উপযোগী করা হয়েছে । দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় শিশুদের বিনোদন ও অবসর কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ।
জেলা প্রশাসকের পরিকল্পনা ও বাস্তবায়নে পার্কটির উন্নয়ন কাজ সম্পন্ন করা হয় ।