আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যার পর জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, জনগণের জানমালের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং গণতন্ত্রের সুরক্ষায় জয়পুরহাট জেলা যুবদল রাজপথে সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।
সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচিটির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলসহ এর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।