নাগেশ্বরীতে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
জাহিদুল ইসলাম জাহিদ, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ঔষধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সাধারণ কেমিস্টদের আহ্বানে সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস), নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১০ টা থেকে ১১টা পর্যন্ত কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী কলেজ মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সংগঠনটির সকল স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বিসিডিএস, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ইব্রাহীম আলী, সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, শফিকুল ইসলামসহ অনেকে।