একডালা সপ্রাবিতে এডিপিইও’র আকস্মিক পরিদর্শন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাই উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিইও) জনাব আবু তারেক মোঃ রওনক আখতার।

বুধবার ১৮ নভেম্বর বেলা ১২টায় তিনি বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে সার্বিক শিক্ষা কার্যক্রম ও চলমান প্রকল্পসমূহ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সুসজ্জিত ‘মিড-ডে মিল স্কুল ক্যান্টিন’-এর দ্বিতীয় শিফটের খাবার বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার (কলা, খেজুর, বাদাম, কেক ইত্যাদি) তুলে দেওয়া হয় এবং ক্যান্টিনের সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও তিনি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে FLN (Foundational Literacy and Numeracy) কার্যক্রম আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও মিড-ডে মিল কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com