মানিকগঞ্জের মানিক মুন্নু স্মরণে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

শত মানিকের জেলা মানিকগঞ্জ । আর শত মানিকের ভীরে উজ্জ্বল নক্ষত্রের মতো এই মানিকের নাম হারুনার রশিদ খান মুন্নু । বিশিষ্ট শিল্পপতি হিসেবে সারাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত মুখ হারুনার রশিদ খান মুন্নু তিনি শুধু মানিকগঞ্জের মানিক‌ই নন । তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিএনপি দলীয় বর্তমান খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতার গর্বিত পিতাও । শিল্পপতি মুন্নু ছিলেন শিল্প বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, দেশবরেণ্য রাজনীতিবিদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি ও মন্ত্রী, বিশিষ্ট্য শিল্পপতি ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক । গেল ১লা আগষ্ট ২০২৬ ছিল হারুনার রশিদ খান মুন্নু'র ৯ম মৃত্যু বার্ষিকী । এ উপলক্ষে গভীর শ্রদ্ধাভরে তাঁর স্মরণে 'মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬' আয়োজন করা হয়েছে । শিল্পায়ন, শিক্ষা ও রাজনীতিতে অবদান রেখে মানিকগঞ্জের ইতিহাসে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন হারুনার রশিদ খান মুন্নু । শিল্পায়ন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান তাঁকে জেলার মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে । স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত ‘মানিকগঞ্জের মানিক’ হিসেবে । তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবার ফুটবল মাঠে নামছে জেলার আটটি দল । জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটায় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিবালয় ও সাটুরিয়া উপজেলা ফুটবল দল ।

টুর্নামেন্টে জেলার সাত উপজেলা ও মানিকগঞ্জ পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে । নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের চারটি ম্যাচ হবে ১৯ থেকে ২২ নভেম্বর । এরপর ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল । সব বাঁধা উত্তীর্ণ করে ফাইনালে উঠবে দুই দল ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক নাজমুন আরা সুলতানা ।

প্রতিযোগিতায় ‘কান্তাবতী’ ও ‘গাজীখালি’ নামে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে । কান্তাবতী গ্রুপে রয়েছে শিবালয়, সাটুরিয়া, মানিকগঞ্জ পৌরসভা ও দৌলতপুর । অন্যদিকে গাজীখালি গ্রুপে খেলবে হরিরামপুর, মানিকগঞ্জ সদর, ঘিওর ও সিংগাইর উপজেলা দল ।

হারুনার রশিদ খান মুন্নু ছিলেন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট শিল্পপতি এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক । তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া সাইদ ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম বিশ্বাস জেলার ক্রীড়াপ্রেমী মানুষকে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com