নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা;
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টির পাশে থাকা একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে থাকা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্যালয়টি ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনাস্থল পরিদর্শন করেন।