নিখোঁজ শেখ সিয়ামকে পাওয়া গেছে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
মোঃ আশরাফুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ। গত ১২ নভেম্বর থেকে নিখোঁজ থাকা পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সিয়ামকে পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বোদা থানা পুলিশ।
সিয়ামকে ফিরে পাওয়ার খবরে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। দীর্ঘ কয়েকদিনের উৎকণ্ঠার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সিয়ামের পরিবার।
সিয়ামকে খুঁজে পেতে যারা সহযোগিতা করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজের খবর ছড়িয়ে দিয়েছেন, পোস্ট শেয়ার করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং পরিবারের পাশে দাঁড়িয়েছেন—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে সিয়ামের পরিবার।
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি সিয়ামকে খুঁজে পেতে সহযোগিতা করায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।