চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বিএনপি নেতার অফিসে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলমের অফিসে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন তানজিরুল ও অনিক দত্ত।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জ এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল থেকে কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলমের অফিসে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে তানজিরুল ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com