কালাইয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের কালাই উপজেলায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সিএ এস এম শওগতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর রহমান এবং কালাই টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা।
এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং যুবদল নেতা রাসেল তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, নজরুলের ইসলামী সংগীত ও গজল, রচনা ও নির্ধারিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী মোট ৩৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।