গংগাচড়ায় পরিত্যক্ত ঘরে জুয়া খেলার সময় ৬ জন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের গংগাচড়ায় পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতগাড়ি ইউনিয়নের চন্দনের হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গংগাচড়া মডেল থানার পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, চন্দনের হাট এলাকায় সাবেক ইউপি সদস্য জীবন চন্দ্রের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া মডেল থানার অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিক চন্দ্র বিশ্বাস (৪০), মো. সামিদুল ইসলাম (৩৫), মো. জামিদুল ইসলাম (৩৬), দ্বারকানাথ রায় (৬০), মো. জাহের আলী (৫২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)। তাঁরা সবাই গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৫। তারিখ ১৬ নভেম্বর ২০২৬।
সূত্র: গংগাচড়া মডেল থানা।