গাজীপুরে পুনরায় শ্রমিক অসন্তোষ, প্রায় ২৫টি ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার (১৬ নভেম্বর) দিনভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, নাওজোর ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের কারণে জেলার ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন আনসার ও এসআরবির সাতটি টহল গাড়ি মোতায়েন রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি এলাকায় উৎপাদন বন্ধ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।