পাঁচবিবিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী নানা গ্রামীণ খেলাধুলা ও বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

সোমবার বিকেলে শেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নবান্ন উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খয়বর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন প্রজন্মকে শেকড়ের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ গোলজার হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমএ ওহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com