কালাইয়ে মাদক সেবনকালে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবনের দায়ে মো. গোফফার নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৬ নভেম্বর উপজেলার মাদারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। দণ্ডপ্রাপ্ত গোফফার কালাই উপজেলার মাদারপুর গ্রামের জব্বারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার মাদারপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় গোফফারকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আহমেদ। এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com