চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনে পুড়ল ৩০ জেলের ঘর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:


চট্টগ্রাম নগরীর কাট্টলী রাসমণি ঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলেদের প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে রাসমণি ঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনে ঘাট এলাকায় জেলেদের বসবাসের জন্য নির্মিত ছোট ছোট প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে যায়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com